মিছিলের নগরী খুলনা

খুলনা প্রতিনিধি

রাজনীতি

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে স্লোগানে মুখরিত খুলনার রাজপথ। ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে

2023-11-13T12:28:12+00:00
2023-11-13T12:28:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিছিলের নগরী খুলনা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১২:২৮ পিএম   (ভিজিট : ১৭৬)
X

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকে স্লোগানে মুখরিত খুলনার রাজপথ। ভোর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছেন নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, ব্যাচ প্লাকার্ডসহ নগরীর প্রধান প্রধান সড়ক দিয়ে মিছিল শোডাউন করছে।

বেলা বাড়ার সাথে সাথেই নগরীর সার্কিট হাউজ মাঠসহ আশপাশের রাস্তায় নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়বার মত।

খুলনায় বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে আসতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলাসহ আশপাশের জেলাগুলো থেকে মিছিল নিয়ে আসছেন তারা।

দেখা যায়, বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছে। অনেকেই বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে জড়ো হচ্ছেন। সাদা, হলুদ, লাল রঙের টিশার্ট ও টুপি পড়ে বাহারী সাজে সেজেছেন। অনেকেই লাল সবুজের পতাকার রঙে পোশাক পরে নৌকা মাথায় ও হাতে নিয়ে সমাবেশকে সফল করতে এসেছেন। 

৫ বছরেরও বেশি সময় পর প্রধানমন্ত্রীর এই জনসভা ঘিরে খুলনা উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ইতোমধ্যে নৌকা ও পদ্মা সেতুর আদলে প্রস্তুত করা হয়েছে জনসভার মঞ্চ। জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের নেতাদের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy