খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ শুরু

খুলনা প্রতিনিধি

রাজনীতি

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে মাওলানা আসম

2023-11-13T13:33:08+00:00
2023-11-13T13:33:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশ শুরু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ১:৩৩ পিএম   (ভিজিট : ১৫৫)
X

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে খুলনায় আওয়ামী লীগের মহাসমাবেশ শুরু হয়েছে। সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে মাওলানা আসম জাকারিয়া কোরআন তেলাওয়াত করেন। এরপর গীতাপাঠ শেষে বক্তব্য শুরু করেন স্থানীয় নেতারা। এখন সমাবেশে বক্তৃতা করছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

এ দিকে সমাবেশে খুলনা বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিছিল নিয়ে নগরীর সার্কিট হাউজ ময়দানে মিলিত হতে দেখা যায়।

এর আগে সকাল থেকে বাহারি সাজসজ্জা আর বাদ্যযন্ত্রের তালে তালে বিভিন্ন স্লোগানে নেচে গেয়ে উচ্ছ্বাস করছেন দলীয় নেতাকর্মীরা ।

জানা গেছে, খুলনায় ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর এই মহাসমাবেশ ঘিরে খুলনা পরিণত হয়েছে উৎসবের নগরীতে। সমাবেশস্থল ও আশপাশে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দুপুর পৌনে ১টায় খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। বেলা পৌনে ৩টায় সার্কিট হাউজ মাঠে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তারা যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়। সমাবেশে সভাপতিত্ব করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সমাবেশ সঞ্চালনা করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy