সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকাসহ সারা দেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড

2023-11-15T12:19:15+00:00
2023-11-15T12:19:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১২:১৯ পিএম   (ভিজিট : ২১৮)
X

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকাসহ সারা দেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এর আগে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধে সোমবার (১৩ নভেম্বর) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি ঘিরে গত ২৮ অক্টোবর এবং তার আগে-পরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় দেশে। তখন থেকেই পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে রয়েছেন বিজিবি সদস্যরা।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy