৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা

2023-11-16T17:34:49+00:00
2023-11-16T17:34:49+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৯২)
X

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আগামী রবিবার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করবে দলটি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

একই দাবিতে একই দিনে হরতাল ঘোষণা দিয়েছে যুগপতে থাকা বিরোধী দলসহ অন্য সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো।

এর আগে সরকারের পদত্যাগ, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে হরতাল-অবরোধ পালন করে আসছে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর এবং পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy