গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জাতীয়

ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে শরিফ মিয়া (২৮) নামে স্থানীয় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু

2023-11-17T16:09:49+00:00
2023-11-17T16:09:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৪:০৯ পিএম   (ভিজিট : ১২৭)
X

ময়মনসিংহের গৌরীপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে শরিফ মিয়া (২৮) নামে স্থানীয় এক মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের দাড়িয়াপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন। শরিফের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে বইছে শোকের মাতম। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ জানান- ঘটনারদিন শরিফ মিয়া মোটর সাইকেলযোগে বাড়ি থেকে গৌরীপুর শহরের উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করেছে স্থানীয় লোকজন।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy