সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার

2023-11-17T20:12:58+00:00
2023-11-17T20:12:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৮২)
X

সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি এই অভিযোগ করেন।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠার একটি ছক ও বিন্যাস ধরেই এগোচ্ছেন। সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রকামী মানুষদের।

বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠী এখন শেখ হাসিনার বুলেটের টার্গেট। মূলত দেশে গণতন্ত্র এখন মৃত। বারবার গণতন্ত্রকে হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী।

তিনি বলেন, জনগণকে দমন করতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীকে বন্দি করেছেন শেখ হাসিনা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর বীর-উত্তম, মোহাম্মদ শাহজাহানসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি (শেখ হাসিনা) যে ফেরাউনের রাজত্ব কায়েম করেছেন… এটাই তার প্রমাণ। তার (সরকার) পতন হবেই।
রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থ রক্ষা না করে শেখ হাসিনার কাছেই আত্মসমর্পণ করেছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে যে ধারাবাহিক আন্দোলন এবং এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য নেতাকর্মীর যে আত্মদান, তাদের যে রক্তদান এটাকে উপেক্ষা করে কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করেছে। দেশের সুশীল সমাজ, নাগরিক সমাজ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিদেশি কূটনীতিকদের আবেদন অগ্রাহ্য করে তিনি শুধু একনায়ক, গণতন্ত্রবিরোধী ও ভোটারবিহীন সরকার প্রধানের কথা শুনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগণ প্রাণ হাতে নিয়ে সংগ্রাম করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সব স্বৈরাচারীর জন্য হবে সর্তকবার্তা। দেড় দশক ধরে রাজনৈতিক সংকট এখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। জনগণই বাংলাদেশের ত্রাণকর্তা।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy