গভীর রাতে শিমুল বিশ্বাসের ছেলের বাসায় ডিবির তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছেলে তানভীর রহমান মিথুনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের গোয়েন্দা

2023-11-18T12:53:24+00:00
2023-11-18T12:53:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গভীর রাতে শিমুল বিশ্বাসের ছেলের বাসায় ডিবির তল্লাশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম   (ভিজিট : ২১৩)
X

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছেলে তানভীর রহমান মিথুনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। 

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মিথুনের বাসায় যায় ডিবি। এ সময় মিথুন বাসায় ছিলেন না। শিমুল বিশ্বাস ও মিথুন কোথায় আছেন তা মিথুনের স্ত্রী ও ছেলের কাছে জানতে চায় ডিবি।

শিমুল বিশ্বাস বলেন, দিনের বেলায় সাদা পোশাকের কিছু লোকজন কোনো পরিচয় না দিয়ে আমার বাসার সিকিউরিটি গার্ডদের কাছে ছেলের বাসার নম্বর জেনে যায়।

তিনি আরো বলেন, পিতাকে না পেয়ে সন্তানকে, বড় ভাইকে না পেয়ে ছোট ভাইকে, এমনকি জামাই, শ্বশুর, কাজের লোক এবং ড্রাইভারকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার ঘটনায় পুরো সমাজব্যবস্থা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। 

তানভীর রহমান মিথুন রাজনৈতিক ও সাংগঠনিক কোনো কাজের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন শিমুল বিশ্বাস। 
 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy