প্রথম দিনে দুপুর পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন নিলেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধনপ্রাপ্ত দল তৃণমূল বিএনপি। আজ শনিবার

2023-11-18T12:56:06+00:00
2023-11-18T12:56:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রথম দিনে দুপুর পর্যন্ত তৃণমূল বিএনপির মনোনয়ন নিলেন ১৪ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১২:৫৬ পিএম   (ভিজিট : ৩১০)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশনের সদ্য নিবন্ধনপ্রাপ্ত দল তৃণমূল বিএনপি। আজ শনিবার বেলা ১২টা পর্যন্ত রাজধানীর তোপখানাস্থ মেহেরবা প্লাজায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম কিনেছেন ১৪ জন।

দলের ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ কালের কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তাঁরা হলেন আলহাজ্ব মো. শরীফুজ্জামান খান (টাংগাইল সদর ৫), মাহবুবুর রহমান খান (টাংগাইল-২), শহীদুল ইসলাম (টাংগাইল-৪), আসলাম আল মেহেদী (সাতক্ষীরা-৪), চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী (গাজীপুর-১), আবদুল মোতালিব (বগুড়া-৩), আবদুল খালেক সরকার (কুষ্টিয়া-১), মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান (খুলনা-৪), মো. মোফাজ্জল হোসেন (দিনাজপুর-৬), কে এ জাহাঙ্গীর মাজমাদার (ঝিনাইদহ-১ ), মো. মজনু মিয়া (নাটোর-২), ফারুক হোসেন (শেরপুর-১), এস এম আকাশ (ঢাকা-৮) ও লায়ন আফরোজ বেগম হ্যাপী (ঢাকা-১৭)।

সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে প্রথম মনোনয়ন পত্রটি কেনেন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান। জাতীয় সংসদের আসন খুলনা-৪ থেকে প্রতিদ্বন্দ্বীতা করবেন তিনি।

তৃনমুল বিএনপির ভাইস চেয়ারপারসন সালাম মাহমুদ কালের কণ্ঠকে বলেন, মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। পে অর্ডার বা নগদ জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।

২১ নভেম্বর সকাল ১০টা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy