বিএনপি নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবিপ্রধানের বক্তব্য বানোয়াট: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

‘গ্রেফতার বিএনপি নেতারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের দায় স্বীকার করেছেন’ ডিবিপ্রধানের এ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির

2023-11-18T15:50:58+00:00
2023-11-18T15:50:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবিপ্রধানের বক্তব্য বানোয়াট: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৮১)
X

‘গ্রেফতার বিএনপি নেতারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের দায় স্বীকার করেছেন’ ডিবিপ্রধানের এ বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, ৮ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত ২৮ অক্টোবরের নাশকতার ঘটনায় গ্রেফতার হওয়া বিএনপির শীর্ষ নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবিপ্রধানের বক্তব্য সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ ২৮ অক্টোবরের পর নাশকতার যেসব ঘটনা ঘটেছে, তার সবগুলোতেই সরকারদলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই জড়িত। চাক্ষুষ ও বিভিন্ন ফুটেজে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।


ডিবিপ্রধান হারুন-অর-রশীদ ‘মিথ্যাচার’ করছেন দাবি করে রুহুল কবির রিজভী বলেন, আমরা গ্রেফতার বিএনপি নেতাদের আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছি যে, নেতারা ডিবি কার্যালয়ে এ ধরনের কোনো স্বীকারোক্তি দেননি।

তিনি বলেন, সরকারের বিশ্বস্ত দোসর হিসেবে গোয়েন্দা প্রধান নির্লজ্জ মিথ্যাচার করেছেন- যা চতুর অপকৌশল মাত্র। আমি ডিবিপ্রধানের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই।







Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy