বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও তিনি বেশকিছুদিন ধরে কারাগারে

2023-11-21T12:39:26+00:00
2023-11-21T12:39:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ১৫১)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বাসায় ককটেল নিক্ষেপ করা হয়েছে। যদিও তিনি বেশকিছুদিন ধরে কারাগারে রয়েছেন। 

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে মোটরসাইকেলে করে দুজন আরোহী এসে মির্জা আব্বাসের রাজধানীর শাহজাহানপুরের বাসা লক্ষ্য করে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং অপর একটি ককটেল সম্পূর্ণ অবিস্ফোরিত থাকে। এসময় পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণে মুহূর্তের মধ্যে বাসায় অবস্থান করা মির্জা আব্বাসের নিরাপত্তাকর্মীরা দৌড়ে গেলে মোটরসাইকেলটি চলে যায়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy