সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন

2023-11-22T12:25:16+00:00
2023-11-22T12:25:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১২:২৫ পিএম   (ভিজিট : ৯৮)
X

চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে বিএনপির চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়ে পৃথকভাবে অবরোধ পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট।

এদিকে অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy