রেললাইনে ‘নাশকতার’ চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এর অংশ হিসেবে রেললাইনের ওপর লোহার মোটা ভারী পাত রেখে

2023-11-22T12:53:15+00:00
2023-11-22T12:53:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রেললাইনে ‘নাশকতার’ চেষ্টা, পুলিশের তৎপরতায় রক্ষা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৫৪)
X

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এর অংশ হিসেবে রেললাইনের ওপর লোহার মোটা ভারী পাত রেখে দেওয়া হয়ছিল। খবর পেয়ে পুলিশ এসে মধ্যরাতে তা রেললাইন থেকে সরিয়ে ফেলে। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী রেললাইনের ওপর মোটা লোহা রাখা হয়েছিল, যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লোহাটি উদ্ধার করে নিয়ে যায়। এর আগে বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দেন। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসে।

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, ‘অনেক ওজনের একটি মোটা লোহা লাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন উল্টে পড়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, ‘খবর পেয়েছি দুর্বৃত্তরা রেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। আমাদের পুলিশ সতর্ক অবস্থায় আছে।

নাশকতাকারীদের বিরুদ্ধে খোঁজ নেওয়া হচ্ছে।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy