পিটার হাসের পরিকল্পনায় বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশ: রাশিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস স্থূল হস্তক্ষেপ করছেন বলে মনে করছে রাশিয়া।রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার

2023-11-23T12:58:15+00:00
2023-11-23T13:01:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিটার হাসের পরিকল্পনায় বাংলাদেশে সরকারবিরোধী সমাবেশ: রাশিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১২:৫৮ পিএম  আপডেট: ২৩.১১.২০২৩ ১:০১ পিএম  (ভিজিট : ১৪৫)
X

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস স্থূল হস্তক্ষেপ করছেন বলে মনে করছে রাশিয়া।

রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপকে কেন্দ্র করে দেশের নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। এবার আন্তর্জাতিক মহলেও পিটার ডি. হাসের ভূমিকা নিয়ে সমালোচনা করা হলো। বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে বাংলাদেশে তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে।

বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভাইড ফেসবুক পেইজ থেকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সম্বলিত একটি পোস্টে তিনি বলেন, ‌‘নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।’

তিনি আরও বলেন, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।’

এ সময় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই চেষ্টা বারবার প্রকাশ্যে তুলে ধরছে রাশিয়া।’





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy