আড়াই ঘণ্টায় শেষ ঢাকা-কক্সবাজার ট্রেনের সব টিকিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিক্রি শুরুর পরে মাত্র আড়াই ঘণ্টায় শেষ হয়ে গেছে ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াতের নতুন ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের সব টিকিট।বৃহস্পতিবার

2023-11-23T17:37:40+00:00
2023-11-23T17:37:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াই ঘণ্টায় শেষ ঢাকা-কক্সবাজার ট্রেনের সব টিকিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২২৮)
X

বিক্রি শুরুর পরে মাত্র আড়াই ঘণ্টায় শেষ হয়ে গেছে ঢাকা-কক্সবাজার রুটে যাতায়াতের নতুন ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের সব টিকিট। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার রুটে টিকিট বিক্রি শুরু করে। টিকিট শেষ হওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান কক্সবাজারের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী। 

তিনি বলেন, আজ সকাল ৮টা থেকে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট অনলাইনে ও রেলস্টেশনে বিক্রি করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে কক্সবাজার রুটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কক্সবাজার থেকে ঢাকা রুটের কিছু টিকিট এখনও বাকি আছে।

এর আগে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানিয়েছিলেন, ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকিট দেওয়া হবে। চট্টগ্রাম-কক্সবাজার রুটেরও টিকিট দেওয়া হবে। ফিরতি যাত্রাতেও একই নিয়ম অনুসরণ করা হবে। 

১ ডিসেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে প্রথম ট্রেন ছাড়বে। গত ১১ নভেম্বর নবনির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন নির্মিত ১০১ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাতত এই পথে ঢাকা থেকে দিনে একটি ট্রেন চলবে। ট্রেনটি রাত সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে যাত্রা করে চট্টগ্রামে রাত ৩টা ৪০ মিনিটে পৌঁছবে। সেখানে ২০ মিনিট যাত্রাবিরতি দেবে। কক্সবাজারে পৌঁছবে সকাল ৬টা ৪০ মিনিটে। 

আবার কক্সবাজারের আইকনিক স্টেশন থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে ‘কক্সবাজার এক্সপ্রেস’। চট্টগ্রামের পৌঁছাবে বিকেল ৩টা ৪০ মিনিটে। সেখান থেকে বিকেল ৪টায় যাত্রা করে ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেনটি শুধু ঢাকার বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। পথিমধ্যে আর কোনো স্টেশনে থামবে না। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy