রোববারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী রোববারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি পরে আরও ঘনীভূত হতে পারে বলেও

2023-11-24T13:55:27+00:00
2023-11-24T13:55:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রোববারের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১:৫৫ পিএম   (ভিজিট : ১৯৫)
X

আগামী রোববারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি পরে আরও ঘনীভূত হতে পারে বলেও জানানো হয়েছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন এক সামুদ্রিক আবহাওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৬ নভেম্বরের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে তা আরও ঘনীভূত হতে পারে।

একই দিন সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শনি ও রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।’







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy