বিএনপি নির্বাচনে এলে শুভেচ্ছা থাকবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

রাজনীতি

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়ে ‘ধ্বংসাত্মক’ কাজ বন্ধ করে নির্বাচনে এলে তাদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে

2023-11-24T18:50:18+00:00
2023-11-24T18:50:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি নির্বাচনে এলে শুভেচ্ছা থাকবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬:৫০ পিএম   (ভিজিট : ২৪৫)
X

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়ে ‘ধ্বংসাত্মক’ কাজ বন্ধ করে নির্বাচনে এলে তাদের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর কল্লাহ শহীদ (রহ.) এর মাজার শরিফ জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশিষ্ট নাগরিকরা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারা শুধু উপদেশই দিচ্ছেন। বিএনপি যদি নির্বাচন কমিশনকে বলে যে আমাদের কিছু সময় দেন, বিএনপি যদি নির্বাচনে আসতে চায় অবশ্যই নির্বাচন কমিশন বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই।’

তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘কারণ এই সরকার ২৮ জানুয়ারির পর অবৈধ হয়ে যাবে। কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচন হতেই হবে। নির্বাচন সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের অধীনে হয়। সরকার সেখানে সাপোর্ট দেয়।’

মোজাম্মেল হক আরও বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, এসপি বলেন ডিসি বলেন সমস্ত কর্মকর্তারা প্রধানমন্ত্রীর অধীনে না, সরকারের অধীনেও না। তারা নির্বাচন কমিশনের অধীনে। কাজেই তাদের যার যে বক্তব্য নির্বাচন কমিশনের কাছে বলতে হবে। সরকারের ব্যক্তিগত কোনো আপত্তি নাই।

এর আগে মন্ত্রী মাজার শরীফে আসলে তাকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাহার মালদার, খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, আখাউড়া থানার ইনচার্জ আসাদুল ইসলাম প্রমুখ।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy