ইইউয়ের সঙ্গে ইসির যৌথসভা বুধবার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বুধবার (২৯ নভেম্বর) যৌথসভা করবে ইউরোপীয় ইউনিয়ন

2023-11-26T15:50:56+00:00
2023-11-26T15:50:56+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ইইউয়ের সঙ্গে ইসির যৌথসভা বুধবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৫৬)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বুধবার (২৯ নভেম্বর) যৌথসভা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ই-মেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন।

তবে তিনি ২৭ নভেম্বর বিকেল তিনটায় সময় চাইলেও সিইসি তাকে ২৯ নভেম্বর বিকেল ৩টায় সময় দিয়েছেন।

সিইসিকে তিনি লেখেন, সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইতোমধ্যে মতবিনিময় করায় আপনাকে ধন্যবাদ।

নির্বাচন কমিশনের বর্তমান কর্মযজ্ঞ নিয়ে আরও বিস্তারিত জানতে আপনার দপ্তরে একটি যৌথ সভায় অংশ নেওয়ার সুযোগ চাই। মতবিনিময়ের জন্য আপনার সম্মতির জন্য আমি উন্মুখ হয়ে আছি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচন মাঠ পরিদর্শনে নির্বাচন কমিশনাররা জেলা জেলায় সফররত থাকায় ইইউর চাহিদা মতো সময় না দিয়ে দুই দিন পরে বৈঠকের জন্য আসতে বলা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক টিম তারা পাঠাবে, এতে দুইজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy