সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা

2023-11-27T11:51:26+00:00
2023-11-27T11:51:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১১:৫১ এএম   (ভিজিট : ২০২)

রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


Pause

Unmute

Close PlayerUnibots.in
সোমবার (২৭ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি। সারাদেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে, রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয় এ অবরোধ। চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেয় দলটি। মাঝে ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিয়ে ২২ ও ২৩ নভেম্বর ফের ষষ্ঠ দফা এবং ২৬ ও ২৭ নভেম্বর সপ্তম দফা অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy