বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

অন্যান্য

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলাধীন

2023-11-29T10:40:38+00:00
2023-11-29T10:40:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৪০ এএম   (ভিজিট : ১৭১)
X

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মাহাবুবুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক রাবেয়া সিরাজ এবং জামালপুর জেলাধীন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. মাহাবুবুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিলো। নির্দেশক্রমে মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফরকে বহিষ্কার করে বিএনপি।





Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy