তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়েছে। তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে

2023-11-29T12:14:13+00:00
2023-11-29T12:14:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১২:১৪ পিএম   (ভিজিট : ১৭৪)
X

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়েছে। তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই সঙ্গে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯ নভেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা তিনজনই ছিলেন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী।

একই সঙ্গে সেদিন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন।

বুধবার সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জাগো নিউজকে বলেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। পদত্যাগ আজকে থেকেই কার্যকর।

পরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, টেকনোক্র্যাট তিন মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। যতক্ষণ না পদত্যাগপত্র গৃহীত হচ্ছে ততক্ষণ তারা কাজ চালিয়ে যেতে পারবেন।

তিনজনের পদত্যাগের পর এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া মোট সদস্য ৪৪ জন। এরমধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ করার কথা রয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy