যুক্তরাষ্ট্রে মেঘনা অ্যাডভেঞ্চার থেকে ৪ বাংলাদেশি নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের একটি বাল্ক জাহাজ থেকে চারজন ক্রু নিখোঁজ হয়েছেন। তারা সবাই বাংলাদেশি। তাদেরকে খুঁজতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী তীরে

2023-11-29T12:48:42+00:00
2023-11-29T12:48:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রে মেঘনা অ্যাডভেঞ্চার থেকে ৪ বাংলাদেশি নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১২:৪৮ পিএম   (ভিজিট : ১৭৬)
X

বাংলাদেশের একটি বাল্ক জাহাজ থেকে চারজন ক্রু নিখোঁজ হয়েছেন। তারা সবাই বাংলাদেশি। তাদেরকে খুঁজতে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদী তীরে তল্লাশি চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।

বলা হয়েছে, অভিযানে নামানো হয়েছে একটি হেলিকপ্টার ও ছোট নৌকা। বাল্ক জাহাজটি থেকে অন্তত ১৫ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন এসব ক্রু।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলছে, লুইজিয়ানায় বেলে চেসির কাছাকাছি একটি নদীতে নিখোঁজদের খুঁজতে অভিযান শুরু করেছে তারা।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে ফক্স-৮ নিউ অরলিন্স। এতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহারের একটি ভিডিও প্রকাশ করা হয়। বাংলাদেশি পতাকাবাহী মেঘনা অ্যাডভেঞ্চার থেকে ওই চারজন নিখোঁজ হয়েছেন বলে উল্লেখ করা হয়। সোমবার স্থানীয় সময় রাত ১২টার দিকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়।
খবরে বলা হয়, ওই চার ক্রু’র বয়স যথাক্রমে ২৫, ২৯, ৩০ ও ৪৭ বছর। তাদের সবার চুলের রঙ কালো ও ত্বক বাদামি। তবে তাদের নাম-পরিচয় এখনও সামনে আনা হয়নি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy