মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যুদ্ধে নাম লেখানো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে

2023-12-01T16:13:48+00:00
2023-12-01T16:28:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৪:১৩ পিএম  আপডেট: ০১.১২.২০২৩ ৪:২৮ পিএম  (ভিজিট : ২০৫)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যুদ্ধে নাম লেখানো প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

মূলত ১৫ নভেম্বর তফসিল ঘোষণার পর ১৬ নভেম্বর থেকেই মনোনয়নপত্র উত্তোলন এবং দাখিলের সুযোগ থাকলেও শেষদিকে এসে হিড়িক পড়ে প্রার্থীদের। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
 
এদিন বিকেল ৪টায় শেষ হয় মনোনয়নপত্র জমা নেয়া। মনোনয়নপত্র জমা দেয়ার নির্ধারিত সময়সীমা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় জানায়, ৩০০ আসনের নির্বাচনে লড়তে চান ২ হাজার ৭৪১ জন প্রার্থী।
 
আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে যাচাই-বাছাই প্রক্রিয়া। এ সময় স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সমর্থন যাচাই ছাড়াও প্রার্থীর ব্যাংক ঋণ, ফৌজাদারি মামলাসহ কোনো তথ্য গোপন আছে কি না, সেসব বিষয়ে খোঁজ নিতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে রিটার্নিং কার্যালয়। অভ্যন্তরীণ যাচাই-বাছাই শেষে ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাঝে এক দিন বিরতি দিয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আপিল ও আপিল নিষ্পত্তি কার্যক্রম। ১৭ ডিসেম্বর পর্যন্ত থাকছে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনের মূল আমেজ প্রচার-প্রচারণা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy