সবাই মিছিল করলো, শোকজ খাইলাম আমি আর সাকিব: নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,

2023-12-01T20:43:00+00:00
2023-12-01T20:43:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সবাই মিছিল করলো, শোকজ খাইলাম আমি আর সাকিব: নিক্সন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২৮৪)
X

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মনোনয়ন জমা দেওয়ার সময় সারাদেশেই কিন্তু মিটিং মিছিল হইছে। আর শোকজ খাওয়ার সময় আমি আর সাকিব আল হাসান খেলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম। সারাদেশেই এগুলো হয়েছে, কিন্তু আমাদের মতো কিছু মানুষকে শোকজ দেওয়া হয়েছে।

আদালতে হাজির হয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগের ব্যাখ্যা জমা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী। শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর আদালতে অভিযোগের ব্যাখ্যা জমা দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেন নিক্সন চৌধুরী। এসময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন ও আইনজীবী।

আদালত থেকে বের হয়ে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের যে শোকজটা আসছে, আসলে আমাদের লোকসংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা জনপ্রতিনিধি, আমরা কাউকেতো দাওয়াত দেইনি। আমরা মনোনয়ন জমা দেবো...কোথা থেকে আসছে, কীভাবে আসছে, আসলে এটা আটকে রাখাও সম্ভব না। আমরাতো ইচ্ছা করে এটা করিনি। রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার সঙ্গে পাঁচজনের বেশি লোক ছিল না। অনেকেই জমা দিতে এসেছে। কার লোক কোথা থেকে এসেছে সেটাতো আমরা বলতে পারবো না।’

নিক্সন চৌধুরী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করবো। মনোনয়ন জমা দেওয়ার সময় সারাদেশেই কিন্তু মিটিং মিছিল হইছে। শোকজ খাওয়ার সময় আমি আর সাকিব আল হাসান খেলাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম। সারাদেশেই এগুলো হয়েছে, কিন্তু আমাদের মতো কিছু মানুষকে শোকজ দেওয়া হয়েছে। তবে আমি মনে করি এটা দেওয়াতে ভালো হয়েছে। সবাই সাবধান হবে। পরবর্তী সময়ে যাতে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাচ্ছেন। আমরাও আমাদের কর্মী-সমর্থকদের বোঝাচ্ছি যে আপনারাও নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর করতে সহযোগিতা করেন। কেউ যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে, সেটাও বোঝাচ্ছি।’

‘আসলে আমাদের যে কর্মী-সমর্থক, তাদের আনন্দ-উল্লাস কন্ট্রোল করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এ কারণে মাঝে মধ্যে আচরণবিধি লঙ্ঘন হয়ে যায়। আমরা তাদের বোঝাচ্ছি নির্বাচনে যাতে তারা আচরণবিধি লঙ্ঘন না করে’, যোগ করেন ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র এ প্রার্থী।

নিক্সন চৌধুরী বলেন, ‘শোকজ দেওয়া হয়েছে। আজ আদালতে হাজির হয়ে লিখিতভাবে তার জবাব দিয়েছি। জবাবে বলেছি, আমরা আর এধরনের আচরণবিধি লঙ্ঘন করবো না। কর্মী-সমর্থকদেরকেও সতর্ক করা হয়েছে।’





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy