হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার

2023-12-03T14:36:09+00:00
2023-12-03T14:36:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ ডিসেম্বর, ২০২৩, ২:৩৬ পিএম   (ভিজিট : ২১৩)
X

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল।

মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে হিরো আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, প্রতি বছরই বাতিল হয়। এটা কোনো বিষয় নয়।

চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। এছাড়া তিনি ফেব্রুয়ারি মাসে বগুড়া- ৬ (সদর) ও বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া- ৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy