গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপুর মহানগরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকার

2023-12-04T12:17:16+00:00
2023-12-04T12:20:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ১২:১৭ পিএম  আপডেট: ০৪.১২.২০২৩ ১২:২০ পিএম  (ভিজিট : ১৮১)
X

গাজীপুর মহানগরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কাশিমপুরের জিরানী বাজার এলাকার চন্দ্রা-নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একপর্যায়ে বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে বাসের ভেতরের পেছন দিকের সিট থেকে ধোঁয়া বের হতে থাকে।

এসময় চালক বাসটি থামালে যাত্রীরা নেমে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে গেছে।

গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা বাসে আগুন দিয়েছে তাদের আটকের অভিযান অব্যাহত।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy