৬ ও ৭ ডিসেম্বর অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে টানা দশম

2023-12-04T16:02:07+00:00
2023-12-04T16:02:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬ ও ৭ ডিসেম্বর অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৪:০২ পিএম   (ভিজিট : ১৪৫)
X

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে টানা দশম দফার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযাযী, বুধ ও বৃহস্পতিবার (৬ ও ৭ ডিসেম্বর) সারাদেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে দলটি।

একই সঙ্গে রোববার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

সোমবার সারাদেশে পালিত হচ্ছে নবম দফার দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচি। যা শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy