সিলিকন ভ্যালি শাখা যুবলীগের আহবায়ক বরিশালের নজরুল ইসলাম চঞ্চল

বুলেটিন ডেস্ক

রাজনীতি

গতকাল (৩রা ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি স্থানীয় কনভেনশন সেন্টারে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক

2023-12-04T18:33:09+00:00
2023-12-04T18:33:09+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিলিকন ভ্যালি শাখা যুবলীগের আহবায়ক বরিশালের নজরুল ইসলাম চঞ্চল
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৬:৩৩ পিএম   (ভিজিট : ৩০৭)
X

গতকাল (৩রা ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি স্থানীয় কনভেনশন সেন্টারে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি জনাব সুবর্ণ নন্দী তাপস ও সম্মানিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ এবং স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

উক্ত অনুষ্ঠানে সিলিকন ভ্যালি শাখা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক ও বরিশালের কৃতী সন্তান নজরুল ইসলাম (চঞ্চল) কে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম যুগ্ন আহ্বায়ক-১ এবং জশোয়া প্রবাল হালদার যুগ্ম-আহ্বায়ক-২ করে ৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

উক্ত আলোচনা সভায় গঠিত হওয়া কমিটিকে স্বাগত জানিয়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগ এবং যুবলীগসহ অনন্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy