সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির ডাকা অবরোধ, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন

2023-12-06T13:08:13+00:00
2023-12-06T13:08:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১:০৮ পিএম   (ভিজিট : ১২৪)
X

বিএনপির ডাকা অবরোধ, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাসহ সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা এটি কার্যকর থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। একই কর্মসূচি ডেকেছে জামায়াতে ইসলামী। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy