অর্থনৈতিকভাবে আমরা অসামান্য সাফল্য অর্জন করেছি: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশে আমরা অর্থনৈতিকভাবে অসামান্য সাফল্য অর্জন করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী

2023-12-08T20:52:24+00:00
2023-12-08T20:52:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অর্থনৈতিকভাবে আমরা অসামান্য সাফল্য অর্জন করেছি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৮৯)
X

বাংলাদেশে আমরা অর্থনৈতিকভাবে অসামান্য সাফল্য অর্জন করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, আগামীতে আমাদের অনেক স্বপ্ন ও সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা চলছে অর্থাৎ সারা বিশ্ব এখন যে অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, সেটি আমাদের মধ্যেও পড়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, সারা বিশ্বের অর্থনৈতিক এ চাপের মধ্যে অন্যান্য দেশ, এমনকি অনেক ধনী দেশের তুলনায় আমরা অনেক স্বস্তিতে আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি তিনি আমাদের সঠিক নেতৃত্ব দিয়েছেন এবং শেখ হাসিনাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি বলে আমরা আজকে এ স্বস্তিতে আছি। আশা করি আগামী দিনেও শেখ হাসিনাকে সুযোগ দেবেন জনগণ।

দীপু মনি বলেন, বৈশ্বিক এই চাপ এবং অর্থনৈতিক মন্দা কেটে গেলে আমরা আমাদের সকল সম্ভাবনাকে বিকশিত করে আমাদের যে লক্ষ্য আছে সেগুলো অর্জন করব।

মন্ত্রী বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর আজকের তরুণ প্রজন্ম। আজকে যারা প্রাথমিকে ও মাধ্যমিকে পড়াশোনা করছে সেই শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, মেলার স্টিয়ারিং কমিটির সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মাসুদা নুর খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy