ইজ্জতের মালিক আল্লাহ, প্রার্থিতা পেয়ে বললেন মাহি বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিকল্প ধারা বাংলাদেশের মাহি বি চৌধুরী। তিনি বলেছেন, ইজ্জতের মালিক আল্লাহ।রাজনৈতিক

2023-12-10T15:33:07+00:00
2023-12-10T15:33:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইজ্জতের মালিক আল্লাহ, প্রার্থিতা পেয়ে বললেন মাহি বি চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১২৭)
X

আসন্ন নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন বিকল্প ধারা বাংলাদেশের মাহি বি চৌধুরী। তিনি বলেছেন, ইজ্জতের মালিক আল্লাহ।

রাজনৈতিক চিটা ময়লা ধুলা উড়িয়ে দেবে কুলা। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিতে শুনানিতে তিনি প্রার্থিতা ফিরে পান। গ্যারেন্টার ঋণ খেলাপের দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর মাহি বি চৌধুরী সাংবাদিকদের বলেন, ইজ্জতের মালিক আল্লাহ। আমরা নির্বাচনে ছিলাম, নির্বাচন আছি। আমরা শান্তির পক্ষে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, এখন পর্যন্ত পরিবেশ সুন্দর, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আশা করছি, নির্বাচন কমিশন নিরপেক্ষতার পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হবে।

মাহি বি বলেন, বিক্রমপুরের (মুন্সিগঞ্জ) মানুষ শান্তির প্রতীক কুলা মার্কায় একত্রিত হবে। আমরা বলছি রাজনৈতিক চিটা, ময়লা, ধুলা, উড়িয়ে দেবে কুলা। শান্তির রাজনীতির পক্ষে বিক্রমপুরের মানুষ আবারও বিজয় সুনিশ্চিত করবে ইনশাল্লাহ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy