আরও দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে একাদশ দফায় আরও

2023-12-10T15:41:05+00:00
2023-12-10T15:41:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আরও দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ ডিসেম্বর, ২০২৩, ৩:৪১ পিএম   (ভিজিট : ১১৬)
X

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং দলের গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে একাদশ দফায় আরও দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) ও বুধবার (১৩ ডিসেম্বর) এ অবরোধ পালন করবে দলটি।

রোববার (১০ ডিসেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে। এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতাভুক্ত থাকবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy