দূষণে শীর্ষ ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে দেখা গেছে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার

2023-12-11T12:39:12+00:00
2023-12-11T12:39:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দূষণে শীর্ষ ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ১১৪)
X

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার রাজধানী ঢাকার অবস্থান শীর্ষে দেখা গেছে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ৩২৫, যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।

একই সময়ে ২২৫ স্কোর নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। ২২০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া, ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy