কিছু হলেই দাম বাড়িয়ে দেওয়াটা ব্যবসায়ীদের অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ

ফাতেমা তুজ জোহরা

জাতীয়

ভারত পেঁয়াজ মার্চ পর্যন্ত রপ্তানি করার বন্ধের ঘোষণার সাথে সাথে বেড়ে যাওয়া আমাদের সব পর্যায়ের ব্যবসায়ীর অসৎ মানসিকতার

2023-12-11T14:54:34+00:00
2023-12-11T15:00:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রেস কনফারেন্সে তথ্যমন্ত্রী
কিছু হলেই দাম বাড়িয়ে দেওয়াটা ব্যবসায়ীদের অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ
ফাতেমা তুজ জোহরা
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২:৫৪ পিএম   (ভিজিট : ১৫৫)
X

ভারত পেঁয়াজ মার্চ পর্যন্ত রপ্তানি করার বন্ধের ঘোষণার সাথে সাথে বেড়ে যাওয়া আমাদের সব পর্যায়ের ব্যবসায়ীর অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি বলেন, গত দুই সপ্তাহে বেশির ভাগ দ্রব্যের মূল্য কমেছে। গরুর মাংস আমার এলাকায় ৫৪০ টাকায় বিক্রি হচ্ছে মাইকিং করে। যেটি কয়দিন আগেও সাড়ে সাতশ'-আটশ' টাকা ছিলো। শাক-সবজি ও অন্যান্য পণ্যের দামও কমেছে। পেঁয়াজের দামটা হঠাৎ করে বেড়েছে। পেঁয়াজের দাম যেভাবে লাফিয়ে বেড়েছে সে বিষয়ে আমি একমত। এটি বাড়ার কোন কারণ ছিলো না। ভারত পেঁয়াজ মার্চ পর্যন্ত রপ্তানি করার বন্ধের ঘোষণার সাথে সাথে বেড়ে যাওয়া আমাদের সব পর্যায়ের ব্যবসায়ীর অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া কিছু নয়। 

মন্ত্রী বলেন, হঠাৎ করে প্রতি কেজিতে ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়া কোনভাবেই সমিচীন নয় ভোক্ত অধিকার অধিদপ্তর ইতোমধ্যে অভিযান শুরু করেছে। তারা জরিমানা করেছে। এতে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে আসলেও পুরোপুরি আসেনি। যেকোন কিছু হলেই দাম বাড়িয়ে দেয়ার যে মানসিকতা এটির বিরুদ্ধে গণমাধ্যমেও যদি নিবন্ধন বা রিপোর্টিং হয় তাহলে সেটি নিয়ন্ত্রণে সহায়ক হবে। তবে পেঁয়াজের দাম সহসা কমে যাবে। কারণ এক সপ্তাহের মধ্যে দেশী পেঁয়াজ বাজারে আসা শুরু করবে। আগামি এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম কমবে।

ড. হাছান বলেন, ভোক্তাদের একটা ট্রেন্ড আছে কোন পণ্যের সংকট হচ্ছে এমন গুজব রটালেও আমরা সবাই গিয়ে এক কেজির জায়গায় পাঁচ কেজি কেনা শুরু করি। এতে করে ব্যসায়ীরা আরো সুযোগ পায়। এটির ক্ষেত্রেও আমাদের সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করি। তবে পেঁয়াজের দাস সহসা কমে যাবে। এবং ভারত থেকেও পেঁয়াজ আসবে। সবমিলে পেঁয়াজের দাম কমে যাবে। তবে বেশির ভাগ পণ্যের দাম গত দুই সপ্তাহে কমেছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy