চীনের সঙ্গে যৌথ মালিকানায় হবে ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কোম্পানি

ফাতেমা তুজ জোহরা

জাতীয়

চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা

2023-12-11T17:51:58+00:00
2023-12-11T17:51:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
চীনের সঙ্গে যৌথ মালিকানায় হবে ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কোম্পানি
ফাতেমা তুজ জোহরা
প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৫:৫১ পিএম   (ভিজিট : ২১৪)
X

চীনের সঙ্গে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হবে। সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিসভায় এমন সিদ্ধান্তের নীতিগত অনুমোদন মিলেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের বলেন, জামালপুর জেলার মাদারগঞ্জে একটি সোলার পাওয়ার কোম্পানি লিমিটেড নামের একটি জয়েন্ট ভেনচার কোম্পানি প্রতিষ্ঠা করা হবে।

প্রায় সাড়ে ৩০০ একর জমিতে চীনা একটি কোম্পানি সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়াবাল এনার্জি কোম্পানি ও বাংলাদেশের বি.আর পাওয়ারজেন লিমিটেডের (বিআরপিএল) যৌথ উদ্যোগে এই কোম্পানি গঠন হবে। 

মাহবুব হোসেন বলেন, এই কোম্পানি গঠনের জন্য মন্ত্রিসভা থেকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটির ত্রিশ শতাংশ মালিকানা থাকবে বিআরপিএলের আর ৭০ শতাংশ চীনা কোম্পানির। এখানে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য ২০ বছর মেয়াদি চুক্তি সই হয়েছে।

এই কোম্পানি গঠনের ক্ষেত্রে চীন কী ভূমিকা রাখবে, তারা কী শ্রমিক দেবে, নাকি কারিগরি সহায়তা দেবে, জানতে চাইলে সচিব বলেন, এখানে বিস্তারিত তথ্য নেই। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তথ্য পাওয়া যাবে। তবে চীনা কোম্পানি ৭০ শতাংশ মালিকানা থাকলেও পুরো ঋণের দায়িত্ব তাদের।

তিনি বলেন, তারা দেশি ও বিদেশি ঋণের দায়িত্ব নেবে। অর্থাৎ এই কোম্পানি গঠনে বাংলাদেশকে কোনো সভরেন গ্যারান্টার দিতে হবে না। পাশাপাশি তাদের আনুপাতিক বিনিয়োগও থাকবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy