গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস।মঙ্গলবার (১২

2023-12-12T12:22:36+00:00
2023-12-12T12:22:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১২:২২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোয়া ১০টা নাগাদ আগুন নির্বাপণ করা হয়।

এর আগে সোমবার (১২ ডিসেম্বর) দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে বাসে আগুন দেওয়ার সময় মোহাম্মদপুরে দুইজনকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। তার যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। ঢাকার বাইরেও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। যা চলছে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy