জোট করতে হলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও

2023-12-12T13:59:39+00:00
2023-12-12T15:32:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জোট করতে হলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, প্রধানমন্ত্রীকে রওশন এরশাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১:৫৯ পিএম  আপডেট: ১২.১২.২০২৩ ৩:৩২ পিএম  (ভিজিট : ১৯৭)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, যদি জোট করতে হয় তাহলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

রওশন এরশাদ গণভবনে কেন এসেছিলেন এমন প্রশ্নে রাঙ্গা বলেন, জাতীয় পার্টির প্রায় ৩০০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের কাউকেই মনোনয়ন দেয়নি। আমি দুই দুইবারের মহাসচিব আমাকেও বহিষ্কার করা হয়েছে। তাই আমরা চাই, ওদের সঙ্গে আমরা থাকব না।

জাপার সাবেক মহাসচিব জানান, আমাদের বিরোধীদলীয় নেতা (রওশন এরশাদ) প্রধানমন্ত্রীকে বলেছেন- যেহেতু জাতীয় পার্টির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তারা রাখেনি সুতরাং তারা তাদের মতো নির্বাচন করুক। কিন্তু যদি জোট করতে হয় তাহলে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে।

এরশাদ সাহেবের সন্তান হিসেবে সাদ এরশাদের তো এমপি হওয়ার অধিকার রয়েছে। সে দুই বছর জেল খেটেছে। কিন্তু সাদের আসনে তিনি (জিএম কাদের) নিজে দাঁড়িয়েছেন। এটা তো কোনো নেতৃত্বসুলভ আচরণ তো হলো না। উনি উনার আত্মীয় এবং ভাবির সঙ্গেও সমস্যা করলেন বলে জানান তিনি।

জোটের বিষয়ে প্রধানমন্ত্রী কি বলেছেন এমন প্রশ্নে রাঙ্গা বলেন, তিনি (শেখ হাসিনা) তার পরিষদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy