ধানমন্ডিতে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ১১ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে

2023-12-13T12:45:10+00:00
2023-12-13T13:17:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধানমন্ডিতে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৫ পিএম  আপডেট: ১৩.১২.২০২৩ ১:১৭ পিএম  (ভিজিট : ১৫০)
X

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা ১১ দফার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বর কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ৯টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy