গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় দুর্বৃত্তরা রেললাইন কেটে দেওয়ায় দুর্ঘটনার শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এতে একজন নিহত

2023-12-14T19:41:40+00:00
2023-12-14T19:41:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৭:৪১ পিএম   (ভিজিট : ১৩৩)
X

গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখরিয়া এলাকায় দুর্বৃত্তরা রেললাইন কেটে দেওয়ায় দুর্ঘটনার শিকার হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। এতে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা করেছে।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পিডব্লিওডি কর্মকর্তা আশরাফ আলম খান বাদী হয়ে কমলাপুর রেলওয়ে থানায় মামলাটি করেন।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরে ট্রেন দুর্ঘটনার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে কতজন তা উল্লেখ করা হয়নি।  

পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা উদ্ধার কাজ শুরু করে। 

এক পর্যায়ে রেললাইন মেরামত ও বগিগুলো উদ্ধার করা হয়। প্রায় ২৬ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy