১৮ ডিসেম্বর র‌্যালি করার অনুমতি চেয়েছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে র‌্যালি করার অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার ঢাকার বিভাগীয়

2023-12-15T15:57:17+00:00
2023-12-15T15:57:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১৮ ডিসেম্বর র‌্যালি করার অনুমতি চেয়েছে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৫৮)
X

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর রাজধানীতে র‌্যালি করার অনুমতি চেয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠিটি পাঠানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা চিঠিতে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) বেলা ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‌্যালিটি মৎসভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেষ হবে।

র‌্যালিতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা, সহযোগী সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশসহ কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এ ধরনের কর্মসূচির অনুমতি না দেওয়ার জন্য বলা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy