শ্রীমঙ্গলে বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।আজ শনিবার

2023-12-16T16:46:23+00:00
2023-12-16T16:46:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৪:৪৬ পিএম   (ভিজিট : ২৪৮)
X

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা অনু্ষ্ঠিত হয়।

সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ( ভূমি)  সন্দ্বীপ তালুকদার,  মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।

উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পুলিশ পরিদর্শক ( তদন্ত)  মো. আমিনুল ইসলাম সেলিম,  বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব, কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের রজনীগন্ধা দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়। পরে শুভেচ্ছা উপহার ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।





Loading...
Loading...


এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy