রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে

2023-12-17T12:41:26+00:00
2023-12-17T12:41:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৪১ পিএম   (ভিজিট : ১৮২)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দায়িত্ব পালনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার পরে বঙ্গভবনে এ বৈঠক শুরু হয়।

সূত্র জানিয়েছে, সাক্ষাতের পর রাষ্ট্রপতির নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।

জাতীয় নির্বাচনের আগে ও পরে মোট ১৩ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করার পরিকল্পনা করছে ইসি। সশস্ত্র বাহিনীর সদস্যদের আগামী ২৯ ডিসেম্বর থেকে মোতায়েন করা হতে পারে এবং তারা ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকতে পারেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সেনা সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy