প্রার্থিতা ফিরে ফেতে হাইকোর্টে শামীম-শাম্মী-সাদিকের রিট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের দুই প্রার্থী ও স্বতন্ত্র এক

2023-12-17T13:07:41+00:00
2023-12-17T13:07:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রার্থিতা ফিরে ফেতে হাইকোর্টে শামীম-শাম্মী-সাদিকের রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ১:০৭ পিএম   (ভিজিট : ২২৪)
X

 দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের দুই প্রার্থী ও স্বতন্ত্র এক প্রার্থী।

তারা হলেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও বরিশাল ৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

রোববার (১৭ ডিসেম্বর) তাদের পক্ষে এ রিট করা হয়।

এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাদের প্রার্থিতা বাতিল করে গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রায় দেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। ওই রায়ের বিপরীতে রোববার তারা হাইকোর্টে রিট করেন।

জানা গেছে, সাদিক আব্দুল্লাহ দুটি রিট করেছেন। তার পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আর অপর দুজনের পক্ষে শুনানিতে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর মধ্যে একটি বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এবং অপর দুটি বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম  মনিরুজ্জামানের বেঞ্চে শুনানি হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy