প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১:২৮ পিএম (ভিজিট : ২৫৪)

X
রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় রিমান্ড শুনানির জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
হাজতখানার ইনচার্জ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।