সাধারণ মানুষের শেষ আশ্রয় সুপ্রিম কোর্ট: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৫১ বছর আগে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছিলেন। আজ এটিই সাধারণ

2023-12-18T18:26:44+00:00
2023-12-18T18:26:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাধারণ মানুষের শেষ আশ্রয় সুপ্রিম কোর্ট: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ৬:২৬ পিএম   (ভিজিট : ১৫১)
X

৫১ বছর আগে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুপ্রিম কোর্টের উদ্বোধন করেছিলেন। আজ এটিই সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সোমবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে সুপ্রিম কোর্ট চালু হয়েছিল। অথচ এমনও সময় গেছে যে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলাও ঝুলিয়ে রাখা হয়েছে। তবে বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। বহু অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এটি।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের ভূমিকায় আজ প্রমাণিত হয় যে অন্যায়ের বিচার হবেই।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ উপলক্ষ্যে সর্বোচ্চ আদালতের ইনার কোর্ট ইয়ার্ডে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এতে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy