বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শীতের শুরুতে নভেম্বরের শেষ দিকে বায়ুদূষণের মাত্রা কম থাকলেও, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে

2023-12-20T13:16:07+00:00
2023-12-20T13:16:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ঢাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১:১৬ পিএম   (ভিজিট : ১৯৮)
X

শীতের শুরুতে নভেম্বরের শেষ দিকে বায়ুদূষণের মাত্রা কম থাকলেও, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। যুক্তরাষ্ট্রের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউআই) মাত্রা অনুযায়ী ঢাকা শীর্ষ অবস্থানে। যার মাত্রা ২৬৬! মাত্রার দিক থেকে এটি খুবই অস্বাস্থ্যকর।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার কিছু পরে এই মাত্রা পাওয়া যায়।

মানের ফিক বিবেচনা করলে মাত্রা শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর ওপরে হলে তাকে দুর্যোগপূর্ণ পরিবেশ বলা হয়ে থাকে।

ঢাকার পরেই আজ দ্বিতীয় অবস্থানে আছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভো, যেখানে মাত্রা ২৪৭;
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, মাত্রা ২২০; চতুর্থ অবস্থানে রয়েছে তুরস্কের ইস্তাম্বুল, যার মাত্রা ২১ এবং পঞ্চম অবস্থানে আছে ভারতের কলকাতা, যার মাত্রা ২০২।

এ বিষয়ে জানতে চাইলে বায়ুদূষণ বিশেষজ্ঞ স্টামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, বায়ুদূষণের বর্তমান প্রধান কারণ হচ্ছে রাস্তা। কারণ রাস্তায় নানা সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ চলতেই থাকে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন বাতাসে দূষণ ছড়ায়। শীত এলে এই দূষণের মাত্রা আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, গত নভেম্বরে দূষণ কিছুটা কম হলেও ডিসেম্বরে এসে তা বেড়ে গেছে। শহরজুড়ে  এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। তারা কিছু এলাকায় পানিও ছিটাচ্ছে কিন্তু তা শুধু তাদের কাজের এলাকার আশপাশে। বাতাসের এই দূষণ যানবাহনের সঙ্গে আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়।

পরামর্শ দিয়ে এই বায়ুদূষণ বিশেষজ্ঞ বলেন, আমাদের উচিত সারা শহরেই পানি ছেটানোর ব্যবস্থা করা। পাশাপাশি ফিটনেসবিহীন গাড়িগুলোর বিষয়ে আরও কঠোর হওয়া।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy