সিলেটের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

2023-12-20T16:05:12+00:00
2023-12-20T16:05:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৪:০৫ পিএম   (ভিজিট : ২৫৬)
X

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১১ মিনিটে তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের ওই মঞ্চে উপস্থিত হন। 

এরপর প্রধানমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে করতালির মাধ্যমে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার ছোট বোন শেখ রেহানা। 

এর আগে বেলা ১১টা ৩৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি হজরত শাহজালাল ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করেন। 

ওসমানী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপিত শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও বৃহত্তর সিলেটের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy