তাদের বাসার বিদ্যুৎ-গ্যাস-পানি বন্ধ হয়ে গেলে কী করবেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাতেমা তুজ জোহরা

জাতীয়

বিএনপির নেতারা যে অসহযোগ আন্দোলন করছেন, যখন তাদের বাসার বিদ্যুত, গ্যাস ও পানি যদি বন্ধ হয়ে যাবে, তখন

2023-12-20T19:32:48+00:00
2023-12-20T19:32:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তাদের বাসার বিদ্যুৎ-গ্যাস-পানি বন্ধ হয়ে গেলে কী করবেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
ফাতেমা তুজ জোহরা
প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৭৬)
X

বিএনপির নেতারা যে অসহযোগ আন্দোলন করছেন, যখন তাদের বাসার বিদ্যুত, গ্যাস ও পানি যদি বন্ধ হয়ে যাবে, তখন তারা কী করবেন বলে প্রশ্ন রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ঢাকায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগে চার ব্যক্তির প্রাণহানির ঘটনায় জড়িতদের নিরাপত্তা বাহিনী খুজে বের করবে বলেও এসময় জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ দেশের জনগণ যখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তখনই তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি বলেন, ক্রমাগত কর্মসূচি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন এবং নির্বাচন যাতে না হয়, সেই পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন। আপনারা দেখছেন, ২৮ অক্টোবরের পর তারা একেরপর এক নাশকতা চালিয়ে যাচ্ছেন। বাসে আগুন দিয়ে হেল্পারসহ পুড়িয়ে এবার তারা রেল লাইন উপরে ফেলে দিচ্ছেন। এতে শত শত মানুষের দুর্ঘটনায় পড়ার শঙ্কা থেকে যাচ্ছে, যদিও আল্লাহ তায়ালাই রক্ষা করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা অব্যাহত নাশকতা চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন, ২০১৪ ও ২০১৫ সালেও তারা এমন নাশকতা করেছেন। আগুন দিয়ে পুড়িয়েছে, সম্পদ ধ্বংস করেছেন। এখন কীভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিরও পাঁয়তারা তারা করছেন। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন, আর সরকার বদলানোরও একমাত্র উপায় জনগণের ম্যান্ডেট। যে কারণে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। ৪৩টির মধ্যে ২৯টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

তিনি আরও বলেন, বিএনপির এতো নাশকতার পরেও মানুষ যখন নির্বাচনমুখী হয়েছে, একটা উৎসবমুখর পরিবেশের দিকে যাচ্ছেন, সারা বাংলাদেশে যখন ভোটের আমেজ তৈরি হয়েছে, তখনই তারা অসহযোগ আন্দোলন করছেন। আমার প্রশ্ন, যারা এই অসহযোগ আন্দোলন করছেন, তাদের বাসার বিদ্যুৎ যদি চলে যায়, পানি বন্ধ হয়ে যায়, যেহেতু তারাই চাচ্ছেন, বিদ্যুৎ ও পানি বন্ধ হয়ে যাক, সরকার অচল হয়ে পড়ুক, তাহলে কী হবে? তারা কী সেটা বুঝতে পেরেছেন, গ্যাস, বিদ্যুৎ ও পানি বিল না দিলে ওয়াসা ও বিদ্যুৎ বিভাগ, সাধারণ জনগণের ক্ষেত্রে যেটা করে, তাদের ক্ষেত্রেও সেটা করবে। তাহলে কী হবে? সেটাও তাদের চিন্তায় আনা উচিত।

আর জনগণ তাদের জেনে, তাদের ডাকে জনগণ কোনো প্রতিক্রিয়া দেখাবে না বলে মনে করেন তিনি। ‘জনগণ সময়মতো সুষ্ঠু নির্বাচনে অংশ নিয়ে সময়মতো ভোট দেবেন।’

এ ক্ষেত্রে সরকার কী ব্যবস্থা নেবে জানতে চাইলে তিনি বলেন, দেখুন, নির্বাচন কমিশনের দায়িত্ব একটি সুন্দর নির্বাচন করা। তারা সর্বাত্মক সেই চেষ্টা করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা নিরাপত্তা বাহিনীকে সেই নির্দেশনা দিচ্ছে। এ ক্ষেত্রে যা করা উচিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই করবে। আমাদের নিরাপত্তা বাহিনী অনেক দক্ষ, তারা অনেক নির্বাচন করে, অনেক সহিংসতা মোকাবিলা করেছে।

নাশকতার মধ্যে সুষ্ঠু নির্বাচন কী হবে, প্রশ্নে তিনি বলেন, নির্বাচন অবশ্যই সুন্দরভাবে হবে। যারা নাশকতা করছেন, জনগণ তাদের প্রতিহত করবে। নিরাপত্তা বাহিনীতো রয়েছেই। তারা দক্ষ। নাশকতার শেকড় খুঁজে বের করে, ব্যবস্থা নেবে। গাজীপুরে যারা রেল লাইন উপড়ে ফেলেছেন, তাদের শনাক্ত করে ধরা হয়েছে। ওই এলাকার যুবদলের নেতা এই ঘটনা ঘটিয়েছে। সবাই জানেন। যতগুলো শনাক্ত করে ধরা হয়েছে, তারা হয় ছাত্রদল কিংবা যুবদল বা স্থানীয় বিএনপির কোনো নেতা।

“দেশের বাইরে থেকে তাদের ধ্বংস করার নির্দেশনা দেওয়া হচ্ছে, তারা ধ্বংস করছেন। পাশাপাশি আপনারা দেখেছেন, বিএনপিতে যারা দেশকে ও দলকে ভালোবাসে, তারা দ্বিধাদ্বন্দ্বে আছে, বিএনপি ভেঙে আরও দুটি নতুন দল তৈরি হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। বিএনপির অনেক নেতা নির্বাচনে অংশ নিচ্ছে, আপনারা জানেন। তারা যখন নিজের দলকে গোছাতে ব্যর্থ হয়েছে, তখন তারা সর্বশেষ হাতিয়ার হিসেবে মানুষ হত্যার চেষ্টা করছে।”





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy