বিএনপি একটি ডামি দল: কাদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপিকে ডামি দল বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (২১

2023-12-21T12:39:39+00:00
2023-12-21T12:39:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপি একটি ডামি দল: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ২০৩)
X

বিএনপিকে ডামি দল বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন বলছে এবং অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়া আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জের কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি একটি ডামি দল। বাংলাদেশে প্রথম কিংস পার্টির নাম বিএনপি। তারাই তো ডামি দল। ভুঁইফোর, প্যাড সর্বস্ব, দুর্নীতিবাজদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি বানিয়েছে। জন্মগতভাবে বিএনপি গণতন্ত্র হত্যাকারী নির্বাচনবিরোধী দল।

বিস্তারিত আসছে...






Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy