এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক

2023-12-21T14:56:41+00:00
2023-12-21T14:56:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ২:৫৬ পিএম   (ভিজিট : ২০৯)
X

আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান। আজই পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

গণমাধ্যমকে তিনি বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১২ মার্চ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন। তবে তা ঢাকা শিক্ষা বোর্ডের প্রণীত রুটিন ছিল না। সে সময় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও বিষয়টি পরিষ্কার করেছিলেন এবং শিক্ষার্থী-অভিভাবকদের এ ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন।

এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসে শেষ হয়।








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy