আপনাদের শরীরে হাত দিলে আমরা বসে থাকব না: গাজীপুরের পুলিশ সুপার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জাতীয়

নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আপনি (ভোট গ্রহণ কর্মকর্তা) সর্বোচ্চ কর্মকর্তা ও ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতাধর এই কারণে বলা হচ্ছে,

2023-12-22T18:56:50+00:00
2023-12-22T18:56:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আপনাদের শরীরে হাত দিলে আমরা বসে থাকব না: গাজীপুরের পুলিশ সুপার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ৬:৫৬ পিএম   (ভিজিট : ১৬৯)
X

নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আপনি (ভোট গ্রহণ কর্মকর্তা) সর্বোচ্চ কর্মকর্তা ও ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতাধর এই কারণে বলা হচ্ছে, নির্বাচনের দিন আপনার সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। কঠোর পদক্ষেপ নিতে কোনো সময় পিছপা হবেন না। আপনি কী করতে পারবেন আর কী করতে পারবেন না তা নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন ১৯৯১ বলা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত হওয়ার পর আপনার-আমার অন্য কোনো কাজ করা যাবে না। সাংঘর্ষিক কোনো কাজ করা যাবে না।

শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুইদিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন।

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সতর্ক থাকবেন। রাষ্ট্রের বৃহৎ স্বার্থে আপনাকে দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সকাল ৭টার মধ্যে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ব্যালট পেপার আপনার হেফাজতে রাখবেন। ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পোলিং এজেন্ট ও আপনার ভোট গ্রহণ সহকর্মীদের মোবাইল ফোন আপনার কাছে জমা রাখবেন। আমরা অনেক ধরনের আশঙ্কা করছি। বিশেষ করে একটি দল নাশকতার পরিকল্পনা করতে পারে, আপনারা তাদের বিষয়ে বাড়তি সতর্ক থাকবেন। যাতে করে তাদের সঠিক জবাব দিতে পারেন। নারী সহকর্মীদের বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন।

বিশেষ অতিথির বক্তব্য গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম বলেন আপনাদের (ভোট গ্রহণ কর্মকর্তা) ভয়ের কারণ নেই। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের শরীরে হাত দিলে আমরা বসে থাকব না। আইনশৃঙ্খলা বাহিনী একবিন্দু ছাড় দেবে না। অপরাধের চেয়ে শাস্তি হবে কয়েক গুণ বেশি।

পুলিশ সুপার আরো বলেন, একটি নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের মাধ্যম। নির্বাচনের যত আয়োজন, সবাই নীতির মধ্যে দায়বদ্ধ। আমরা সবাই নীতির ক্ষেত্রে দায়বদ্ধ। যারা অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেবে অথবা আপনাদের শরীরে হাত দেবে, তার জন্য কী ধরনের শাস্তি হবে, কী রকম শাস্তি হবে, তা তারা ভালোভাবে জানে। তাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা, আপনারা সবাই ওয়াদাবদ্ধ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে। আপনারা নির্ভয়ে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় আপনাদের পাশে থাকবে।

গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন এবং শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমানসহ ভোট গ্রহণ কর্মকর্তারা।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy